
বিশ্বকাপে শুক্রবার সকালে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি ক্যাম্পের কাছে একটি রহস্যময় ড্রোন দেখা যাওয়ায় ফুটবলারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় মেক্সিকোর সেনাবাহিনীর বিশেষ প্রযুক্তির সহায়তায় ড্রোনটি নামিয়ে ফেলা হয়। তবে এটি কে বা কোথা থেকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ড্রোনটি দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো জানান, এই ঘটনা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন,
“গতকাল আমাদের অনুশীলনের সময় আকাশে ড্রোনটি দেখা যায়। সৌভাগ্যবশত তখন আমরা অনুশীলন শুরু করিনি। আমাদের শিবিরের তথ্য সংগ্রহের জন্য এটি পাঠানো হয়েছিল কি না জানি না, তবে ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক।”
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো এবং চেকিয়াকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। ফলে শুক্রবারের ম্যাচটি গ্রুপ শীর্ষে ওঠার লড়াই হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার আগেই এই সন্দেহজনক ড্রোন ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বকাপ শিবিরে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার