
বিশ্বকাপের আগে নিজেদের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তীব্র ঝড়-বৃষ্টির কারণে ম্যাচটি প্রায় এক ঘণ্টা বিলম্বে শুরু হলেও শেষ পর্যন্ত কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়েছে থমাস টুখেলের দল।
অরল্যান্ডোর ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে থ্রি লায়ন্সরা। ম্যাচের মাত্র ৮ মিনিটেই ডেকলান রাইসের দুর্দান্ত টাইট-অ্যাঙ্গেল ফিনিশিংয়ে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রথমার্ধে ননি মাদুয়েকেসহ কয়েকজন খেলোয়াড় একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রাখে ইংলিশরা। ৬৭ মিনিটে জুড বেলিংহাম ও এবেরেচি এজের যৌথ আক্রমণের সময় কোস্টারিকার এক ডিফেন্ডারের হ্যান্ডবলে পেনাল্টি পায় ইংল্যান্ড। এক মিনিট পর স্পট কিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্টনি গর্ডন।
এরপর ম্যাচের ৮৬ মিনিটে হ্যারি কেনের বদলি হিসেবে মাঠে নেমে ব্যবধান ৩-০ করেন ওলি ওয়াটকিন্স। মর্গান রজার্সের শট কোস্টারিকার বদলি গোলরক্ষক আব্রাহাম মাদ্রিজ ফিরিয়ে দিলেও ফিরতি বলে দারুণ এক হেডে গোল করেন ওয়াটকিন্স।
এই জয় ইংল্যান্ডকে বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টুখেলের শিষ্যরা।
ম্যাচের ফলাফল:
ইংল্যান্ড ৩-০ কোস্টারিকা
গোলদাতারা:
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার