
বিশ্বকাপের নকআউট পর্বে টাইব্রেকার পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বিবেচনা করছে FIFA। বর্তমান নিয়মে টাইব্রেকারের আগে দুটি পৃথক কয়েন টস অনুষ্ঠিত হলেও নতুন প্রস্তাবে একটি টসের মাধ্যমে সুবিধা ভাগাভাগির ব্যবস্থা রাখা হতে পারে।
নতুন প্রস্তাব অনুযায়ী, টসে জয়ী দল আগে শট নেওয়া অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ—এই দুটি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবে। অন্য সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে টসে হেরে যাওয়া দল পাবে।
বর্তমান ব্যবস্থায় একটি দল দুই টসেই পরাজিত হয়ে উভয় সুবিধা হারানোর ঝুঁকিতে থাকে। ফিফার মতে, এতে প্রতিযোগিতার ভারসাম্য কিছুটা ক্ষুণ্ন হতে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে IFAB–এর সঙ্গে আলোচনা হয়েছে।
প্রস্তাবটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। অনুমোদন পেলে চলমান বিশ্বকাপের নকআউট পর্বেই নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার