
ফুটবল বিশ্বকাপের ‘এল’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ঘানা ও পানামা। বৃহস্পতিবার (১৮ জুন) কানাডার টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।
আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে মরিয়া দুই দলই।
পানামা এবারের টুর্নামেন্টে এসেছে আত্মবিশ্বাস নিয়ে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তিন ম্যাচেই হেরে বিদায় নেওয়া দলটি এবার অনেক বেশি পরিণত ও সংগঠিত। কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে অপরাজিত থেকে—তিন জয় ও তিন ড্র নিয়ে—মূল পর্বে জায়গা করে নিয়েছে মধ্য আমেরিকার দেশটি।
অন্যদিকে, ‘ব্ল্যাক স্টারস’ খ্যাত ঘানা আফ্রিকান বাছাইপর্বে দারুণ নৈপুণ্য দেখিয়ে গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কারের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে থেকে সরাসরি মূল পর্বে জায়গা করে নেয় আফ্রিকার দলটি।
দুই দলের এটিই বিশ্বকাপের মঞ্চে প্রথম মুখোমুখি লড়াই। ফলে টুর্নামেন্টে শুভসূচনা করতে টরন্টোর ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার