
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শুরুতে লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ডেরয় দুয়ার্তের দুর্দান্ত গোলে সমতায় ফিরে ম্যাচে নতুন উত্তেজনা ছড়িয়েছে কেপ ভার্দে।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বলের দখল ছিল আর্জেন্টিনার। তবে প্রথম বড় সুযোগ তৈরি করেছিল কেপ ভার্দেই। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে লিওনেল স্কালোনির দল।
১৫তম মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন লিওনেল মেসি। তিন মিনিট পর ফ্রি-কিক থেকেও গোলের চেষ্টা করেন আর্জেন্টাইন অধিনায়ক, কিন্তু কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা সহজেই বলটি রুখে দেন।
ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের নিখুঁত লং পাস বক্সে নিয়ন্ত্রণে নেন মেসি। প্রথম স্পর্শেই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ৭-এ। এছাড়া বিশ্বকাপে তার মোট গোল হয় ২০টি। টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।
গোলের পর মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পলেরা বলের দখল রেখে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করেন।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় কেপ ভার্দে। ৫৯তম মিনিটে ডেরয় দুয়ার্তে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত ফিনিশে বল জালে পাঠিয়ে ম্যাচে ১-১ সমতা ফেরান।
এই গোলের পর ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে কেপ ভার্দে, অন্যদিকে আবারও লিড নেওয়ার চ্যালেঞ্জে পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এনএফ নিউজ
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার