ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন দেশের ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
শনিবার বিকেলে উপজেলা গেট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শতাধিক সমর্থক এতে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা নিজেদের প্রিয় দল ব্রাজিলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ছোট-বড় সব বয়সের ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে এবং ফুটবলপ্রেমীদের একত্রিত করতেই এই আয়োজন করা হয়েছে।
স্থানীয়দের মতে, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাঘারপাড়াসহ আশপাশের এলাকায় ফুটবল নিয়ে আলোচনা, পতাকা টানানো এবং সমর্থকদের বিভিন্ন আয়োজন বাড়ছে। বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার