২০২৬ বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ-পরবর্তী প্রথমবারের মতো মাঠে নামতে পারেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) দলের অনুশীলনে যোগ দেন মেসি। তার সঙ্গে ফিরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আসন্ন ম্যাচের স্কোয়াডে দুজনকেই রাখা হয়েছে।
কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের আগে ইন্টার মায়ামির কোচ গিলের্মো হোয়োস বলেন, “মেসি অল্প সময় আগে এখানে এসেছে। তাই সে খেলবে কি না, এ বিষয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে মেসি ও ডি পল—দুজনই দলে ফিরে আসায় আমরা আনন্দিত।”
এদিকে, মেসিকে ছাড়াই দারুণ ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। ১৭ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে দলটির সংগ্রহ ৩৭ পয়েন্ট। গত ৯ মে থেকে শুরু হওয়া টানা জয়ের ধারা ধরে রেখে সপ্তম টানা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।
২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জয়ী ইন্টার মায়ামি এবারও শিরোপা লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ন্যাশভিল এসসি থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি।
প্রতিবেদকের নাম 























