যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এসব তথ্যের ওপর নির্ভর করতে পারে সুদের হার নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্ত।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ২২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৩ হাজার ৫২৪ ডলার ৩৬ সেন্টে নেমে আসে। এর আগের কার্যদিবসেও দাম ২ শতাংশের বেশি কমেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে স্বর্ণের আগাম সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫২৩ ডলার ১০ সেন্ট হয়েছে।
এদিকে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। ডলারের দাম বাড়লে অন্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য স্বর্ণসহ ডলারে মূল্য নির্ধারিত ধাতু কেনা ব্যয়বহুল হয়ে ওঠে।
বুধবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য প্রকাশের কথা রয়েছে। অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্তা জানান, পিসিই মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম হলে সুদের হার বাড়ার আশঙ্কা কমতে পারে। এতে ডলারের দাম কমে স্বর্ণের দর আবার ৩ হাজার ৬০০ ডলারে উঠতে পারে, এমনকি ৩ হাজার ৬৫০ ডলারেও পৌঁছাতে পারে।
তবে মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হলে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হতে পারে। সে ক্ষেত্রে স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে ৩ হাজার ৪০০ ডলারের দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের নীতিনির্ধারণী বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে—এমন সম্ভাবনা ইতোমধ্যে বাজারদরে প্রতিফলিত হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে সুদের হার বাড়িয়েছিল ফেড। সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যায়। চলতি বছরের শুরুর দিকে রেকর্ড উচ্চতায় ওঠার পর থেকে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ৩৭ শতাংশ কমেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ১৬টি বড় বাণিজ্যিক অংশীদারের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে করা তদন্তের ফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তদন্তের পর বিভিন্ন ধরনের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার