সৌদি আরবের রাজধানী রিয়াদের বাতাস বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত। তবে বৃষ্টির কারণে বায়ুর মান কিছুটা উন্নত হওয়ায় দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান নেমে এসেছে ৩০তম স্থানে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, ঢাকার বায়ুমান স্কোর ছিল ৭৩। এই মাত্রার বায়ু ঢাকার বাসিন্দাদের জন্য ‘সহনীয়’ বা মোটামুটি ভালো হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। শহরটির বায়ুমান স্কোর ১৮৩, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা, যার স্কোর ১৬১। তৃতীয় অবস্থানে থাকা কুয়েত সিটির স্কোর ১৬০। চতুর্থ স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, স্কোর ১৫৩। আর পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুমান স্কোর ১৪৭।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ু ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ধরা হয় ‘মাঝারি’ মানের বায়ু।
১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরের মধ্যে থাকা বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরের বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের বায়ু শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার