
বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু মহল পরিকল্পিতভাবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যখনই বাংলাদেশ গণতান্ত্রিক পথে অগ্রসর হয়, তখনই কিছু শক্তি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তারা চায় না জনগণের ভাগ্যের পরিবর্তন হোক বা দেশ এগিয়ে যাক।
তিনি আরও বলেন, অতীতের “স্বৈরাচারী শাসন” দেশের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই ধারা থেকে দেশকে বের করে আনতে বর্তমান সরকার কাজ করছে।
শ্রমিকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, দেশে ও বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সরকার বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি শ্রমিক ও বেকারদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির পথে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার