
দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ঢাকা | ২৮ এপ্রিল ২০২৬,
বিসিএস সাফল্যে বয়স কি গুরুত্বপূর্ণ? পরিসংখ্যানে এগিয়ে তরুণরা ।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন বিসিএস পরীক্ষার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনকারী এবং চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বড় অংশই ২৪ থেকে ২৬ বছর বয়সী তরুণ।
বিশেষ করে ৪৪তম, ৪৫তম এবং ৪৯তম বিসিএসের তথ্য বলছে, এই বয়সসীমার প্রার্থীরাই আবেদন এবং সাফল্য—দুই ক্ষেত্রেই এগিয়ে আছেন। অনেক ক্ষেত্রে মোট সুপারিশপ্রাপ্তদের প্রায় ৬০ শতাংশই এই বয়সভিত্তিক গ্রুপের মধ্যে পড়েছে।
পিএসসির তথ্য অনুযায়ী, প্রতিটি বিসিএসেই ২৪–২৬ বছর বয়সীরা সবচেয়ে বেশি আবেদন করেন।
চূড়ান্ত ফলাফলেও একই চিত্র দেখা গেছে।
পরিসংখ্যানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ২৭ থেকে ২৯ বছর বয়সীরা।
বিশ্লেষণে দেখা যায়, ৩০ বা তার বেশি বয়সীদের আবেদন ও সাফল্যের হার তুলনামূলকভাবে কম। বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রস্তুতির সময় ও মনোযোগে কিছুটা প্রভাব পড়ে।
শিক্ষা ও ক্যারিয়ার বিশেষজ্ঞদের মতে, ২৪–২৬ বছর বয়সে—
এই কারণেই এই বয়সে বিসিএসে সাফল্যের হার বেশি দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর বলেন, বয়স বাড়ানোর দাবি থাকলেও বাস্তবে দীর্ঘ পরীক্ষা প্রক্রিয়ার কারণে নিয়োগে প্রবেশ বয়স আরও বেড়ে যায়, যা কর্মজীবনে দেরি তৈরি করতে পারে।
নারীদের মধ্যেও ২৪–২৬ বছর বয়সেই সবচেয়ে বেশি আবেদন দেখা যায়। তবে চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে অনেক বিসিএসে পুরুষ প্রার্থীদের হার তুলনামূলকভাবে বেশি।
পিএসসির পরিসংখ্যান থেকে স্পষ্ট, বিসিএসে সাফল্যের ক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও সবচেয়ে বড় ভূমিকা রাখছে প্রস্তুতি ও সময়োপযোগী অংশগ্রহণ। তরুণ বয়সের উদ্যমই এখনো বিসিএস ক্যাডার হওয়ার দৌড়ে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার