
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনকে ঘিরে মন্তব্য করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচন যেন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়, সেটাই তার প্রত্যাশা।
তামিম জানান, তিনি নিজেকে নির্বাচনী কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে দূরে রেখেছেন এবং কোনো ধরনের চিঠি সই বা প্রশাসনিক কাজে যুক্ত নেই। তার ভাষায়, বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে।
তিনি আরও বলেন, গতবারের তুলনায় এবার একটি বড় ও স্বচ্ছ নির্বাচন দেখতে চান, যেখানে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই—ক্রীড়া সংগঠক, ব্যবসায়ীসহ আগ্রহীরা অংশ নেবেন।
আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন, যেখানে বিভিন্ন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার