
নোয়াখালীর বেগমগঞ্জে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রাম থেকে ১৪ দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম (১৯)-কে আটক করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় বাসিন্দা সৌরভ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৪ আগস্ট ফাতেমা একটি ছেলে সন্তানের জন্ম দেন। সোমবার সন্ধ্যার পর শিশুটিকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা তার কাছে জানতে চান। এ সময় তিনি ভিন্ন ভিন্ন তথ্য দেন। প্রথমে শিশুটিকে মাথায় আঘাত করে কেউ নিয়ে গেছে বলে দাবি করেন। পরে বলেন, জিন শিশুটিকে নিয়ে গেছে।
তার কথাবার্তায় সন্দেহ হলে পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বৃষ্টির পানি রাখার একটি প্লাস্টিকের ড্রামের পানিতে শিশুটির মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, শিশুটি দীর্ঘ সময় কান্নাকাটি করায় তিনি ঘুমাতে পারছিলেন না।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান জানান, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে শিশুটির মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার