
চীনের রাজধানী বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট Xi Jinping এবং রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin–এর মধ্যে বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
বুধবার (২০ মে) গ্রেট হল অফ দ্য পিপল-এ পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান শি জিনপিং। বৈঠকের আগে দুই নেতা লাল গালিচায় পাশাপাশি হেঁটে যান এবং সামরিক ব্যান্ডের পরিবেশনায় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
রুশ গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, শি জিনপিং ও পুতিন করমর্দন করেন এবং এরপর আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরকে কেন্দ্র করে রাশিয়া ও চীনের মধ্যে অর্থনীতি, পর্যটন, শিক্ষা ও অন্যান্য খাতে প্রায় ৪০টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা চলছে। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক ইস্যুও উঠে আসতে পারে।
ক্রেমলিন জানিয়েছে, পুতিনের সঙ্গে একটি বড় প্রতিনিধি দলও রয়েছে, যেখানে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার