
পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙনে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরানভারেঙ্গা ইউনিয়নের কল্যাণপুর চরসহ বিভিন্ন এলাকায় ভাঙনের ফলে বসতবাড়ি, মসজিদ, বিদ্যুৎ উপকেন্দ্র এবং শত শত বিঘা ফসলি জমি হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে ভাঙনে প্রায় ২০০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে অনেক কৃষক জমি হারিয়ে চরম অনিশ্চয়তা ও জীবিকা সংকটে পড়েছেন।
এলাকাবাসী দ্রুত ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার