
দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরপরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র আরব আমিরাতে পাঠানো হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুতই তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটি পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে বর্তমানে ছয়টি মামলা চলমান। এর মধ্যে একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে, বাকি মামলাগুলো তদন্তাধীন। বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ) প্রক্রিয়ার মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল এ বিষয়ে অগ্রগতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে খোঁজ নেওয়া হবে।
তিনি আরও মন্তব্য করেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার