ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার গ্যারি লিনেকারের বিশ্বাস, জুদ বেলিংহ্যাম একদিন দেশটির ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হয়ে উঠতে পারেন। চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এমন মন্তব্য করেছেন তিনি।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় গোল করেছেন বেলিংহ্যাম। এক আসরে পাঁচ বা তার বেশি গোল করা তিনি ইংল্যান্ডের মাত্র তৃতীয় ফুটবলার। এর আগে এই কীর্তি গড়েছিলেন গ্যারি লিনেকার ও হ্যারি কেন।
১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপে টানা দুই ম্যাচে জোড়া গোল করার কীর্তিও গড়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেন তিনি। এর আগে শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষেও জোড়া গোল করেছিলেন। টুর্নামেন্টে তার বাকি দুটি গোল এসেছে পানামা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ইংল্যান্ডের হয়ে বেলিংহ্যামের মোট ১২ গোলের মধ্যে ৯টিই এসেছে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে। এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে নেটফ্লিক্সের ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ অনুষ্ঠানে গ্যারি লিনেকার বলেন, ‘আমার মনে হয়, জুদ বেলিংহ্যামের ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অবশ্যই এটি বড় ধরনের মন্তব্য।’
লিনেকার আরও বলেন, ‘ইংল্যান্ডের হয়ে অনেক অসাধারণ ফুটবলার খেলেছেন। কেউ জাতীয় দলের হয়ে নিজেদের পুরো সামর্থ্য দেখাতে পেরেছেন, কেউ পারেননি। ববি চার্লটনের মতো কিংবদন্তিকে অবশ্যই তালিকার শীর্ষে রাখতে হবে। হ্যারি কেনও সেই কাতারের একজন। তবে এই বয়সে বেলিংহ্যাম যেভাবে খেলছে এবং কঠিন মুহূর্তে দলকে নেতৃত্ব দিয়ে জয়ের পথে নিয়ে যাচ্ছে, সেটিই তাকে একজন সত্যিকারের সুপারস্টারে পরিণত করেছে।’
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার