
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডভান্সড লিগ্যাল স্টাডিজের উদ্যোগে “Legal Representation in Death Penalty Cases in Bangladesh: An Empirical and Conceptual Analysis” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ব্যক্তিগতভাবে তিনি মৃত্যুদণ্ডের বিরোধী। এটি তার মানবাধিকার ও মানবিক অবস্থানের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
তবে তিনি বলেন, কিছু ব্যতিক্রম পরিস্থিতি রয়েছে। বিশেষ করে জঘন্য অপরাধ, যেমন শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় সমাজে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তা থেকে যায়।
তিনি আরও বলেন, সমাজিক বাস্তবতায় সম্পূর্ণভাবে মৃত্যুদণ্ড বাতিল করলে তা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
মন্ত্রী জানান, আসামিদের আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে আইনগত সহায়তা দফতর প্রতিষ্ঠা করেছে এবং প্রতিটি জেলায় লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে।
তার মতে, লিগ্যাল এইড ব্যবস্থা কার্যকর হলে মামলার জট ও হয়রানি কমবে এবং ন্যায়বিচার সহজ হবে।
অনুষ্ঠানে গবেষক ও আইন বিশেষজ্ঞরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনি প্রতিনিধিত্ব ও বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচার ব্যবস্থার উন্নয়নে গবেষণাভিত্তিক সংস্কারের ওপর গুরুত্ব দেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার