
সরকার ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিকল্প অর্থায়ন ব্যবস্থা নিয়ে সরকার ভাবছে।
রোববার রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, যে কোনো সরকার দায়িত্বে এলে সামাজিক সুরক্ষা কার্যক্রম রাজনৈতিক লোকজন দিয়ে পরিচালনা করতে চায়, তবে নতুন সরকার সে পথে না গিয়ে সরাসরি সুবিধাভোগীদের কাছে টাকা পৌঁছানোর ব্যবস্থা করেছে।
তিনি আরও বলেন, বর্তমান বাজেটকে পুরোপুরি পারফেক্ট বলা যাবে না। বাজেট বাস্তবায়ন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে এবং কর ও জিডিপির অনুপাত এখনও সন্তোষজনক নয়।
অর্থমন্ত্রী জানান, আগের সরকারের রেখে যাওয়া বড় অঙ্কের বিদ্যুৎ বিল ও আন্তর্জাতিক সংকটের কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা অর্থনৈতিক কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজন তৈরি করেছে।
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও কার্যকর করতে কর বিশেষজ্ঞদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কর ফাঁকি দেওয়ার মানসিকতা দেশের উন্নয়নের পথে বড় বাধা বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্য ও শিক্ষাখাত প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, এবারের বাজেটে শিক্ষা খাতে প্রায় ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, তবে ভবিষ্যতে এটি ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। স্বাস্থ্য খাতেও একই ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার