
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ হারিনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহিন শেখ দক্ষিণ হারিনা গ্রামের বাসিন্দা এবং পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নিজ বাড়ির পাশে একটি আমগাছে ব্রাজিলের পতাকা টানানোর জন্য মাহিন শেখ ও তার চাচাতো ভাই ফাহিম গাছে ওঠে। এ সময় পতাকা বহনের জন্য ব্যবহৃত বাঁশটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সংস্পর্শে এলে মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
ফাহিমের চিৎকারে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মাহিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
সূত্র : পাগলা থানা পুলিশ ও স্থানীয় সূত্র
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার