
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা জানান, স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়। ট্রাকচালকও মারা যান।
দুর্ঘটনাগ্রস্ত বাসটি ইম্বিতুভা পৌর স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন ছিল। সাধারণ রোগীদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য পারানা রাজ্যের রাজধানী কুরিতিবার বিভিন্ন হাসপাতালে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
ভয়াবহ এ দুর্ঘটনার পর সংশ্লিষ্ট মহাসড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইম্বিতুভা শহরে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্থানীয় পৌর প্রশাসন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার