ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লির সীমান্ত সম্মেলনে হত্যা ও পুশইন ইস্যুতে কঠোর অবস্থান বিজিবির ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত, সরছে সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল সরকারি বই পাচারের অভিযোগ, পিকআপ জব্দ; পলাতক মাদ্রাসা সুপার ফ্যামিলি কার্ডের ভাতা কীভাবে ব্যয় হচ্ছে, প্রভাব মূল্যায়ন করবে সরকার অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন বুন্দেসলিগা অভিজ্ঞতায় ভর করে বিশ্বকাপ মিশন শুরু জাপান–নেদারল্যান্ডসের স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, আইন ও অর্থে সভাপতি পার্থ ও মুশফিকুর দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইল জামায়াত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ৬ জনের

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ক্রু ও আরোহীসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকালে শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রিও দোস বান্দেইরান্তেসের আকাশে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, মাঝআকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ি বিক্রির শোরুমের পার্কিং লটে বিধ্বস্ত হয়। এতে সেখানে থাকা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে উত্তেজনা তীব্র, দুই জাহাজে হামলার দাবি ইরানের

ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কনট্রেইরাস জানান, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ব্যাপক বেগ পেতে হয়েছে। এ ধরনের ব্যাটারিতে আগুন লাগলে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার পাশাপাশি আগুনের তীব্রতা ও তাপমাত্রাও বহুগুণ বেড়ে যায়। ফলে সাধারণ গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির আগুন নেভাতে তিন থেকে চার গুণ বেশি পানির প্রয়োজন হয়।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ১৮ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা ছিল। হেলিকপ্টার দুটি যদি পার্কিং লটের পরিবর্তে আবাসিক এলাকায় আছড়ে পড়ত, তবে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।

উদ্ধারকারীরা জ্বলন্ত বৈদ্যুতিক গাড়িগুলোর ভেতর থেকে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করে, যেখানে পাঁচজন আরোহীর মরদেহ পাওয়া যায়। সেখান থেকে প্রায় ১০০ মিটার দূরে অপর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেখানে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এগোচ্ছে, তেহরানে কাতারের মধ্যস্থতাকারী দলের কূটনৈতিক আলোচনা

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দেশটির অ্যারোনটিক্যাল অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টারের (সিইএনআইপিএ) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে রোববারের এই দুর্ঘটনার আগ পর্যন্ত দেশটিতে অন্তত ৮৪টি বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লির সীমান্ত সম্মেলনে হত্যা ও পুশইন ইস্যুতে কঠোর অবস্থান বিজিবির

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ৬ জনের

আপডেটের সময়: ০৭:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ক্রু ও আরোহীসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকালে শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রিও দোস বান্দেইরান্তেসের আকাশে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা গেছে, মাঝআকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ি বিক্রির শোরুমের পার্কিং লটে বিধ্বস্ত হয়। এতে সেখানে থাকা প্রায় ২০টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়।

আরও পড়ুনঃ  মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম ভাণ্ডার সিল করে মাইন বসিয়েছে ইরান

ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কনট্রেইরাস জানান, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ব্যাপক বেগ পেতে হয়েছে। এ ধরনের ব্যাটারিতে আগুন লাগলে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার পাশাপাশি আগুনের তীব্রতা ও তাপমাত্রাও বহুগুণ বেড়ে যায়। ফলে সাধারণ গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির আগুন নেভাতে তিন থেকে চার গুণ বেশি পানির প্রয়োজন হয়।

আরও পড়ুনঃ  ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এগোচ্ছে, তেহরানে কাতারের মধ্যস্থতাকারী দলের কূটনৈতিক আলোচনা

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা ছিল। হেলিকপ্টার দুটি যদি পার্কিং লটের পরিবর্তে আবাসিক এলাকায় আছড়ে পড়ত, তবে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।

উদ্ধারকারীরা জ্বলন্ত বৈদ্যুতিক গাড়িগুলোর ভেতর থেকে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করে, যেখানে পাঁচজন আরোহীর মরদেহ পাওয়া যায়। সেখান থেকে প্রায় ১০০ মিটার দূরে অপর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেখানে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকানোর লক্ষ্য বিওয়াইডির, বিনিয়োগকারীদের মধ্যে সংশয়