
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এ ব্রাজিল-নরওয়ে ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্বাধীনতা দিবস উদযাপনের সময় সংঘটিত এ হামলায় চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের কোনি আইল্যান্ডের ওয়েস্ট ৩১তম স্ট্রিটে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ (NYPD) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চার শিশু রয়েছেন। আহত শিশুদের বয়স ১৪, ১২, ৭ ও ৬ বছর।
সব আহতকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল হলেও ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির স্টেডিয়ামে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার