
জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান অস্ট্রেলিয়ার ব্রিজবেন ও নিউজিল্যান্ডের অকল্যান্ডে সফল স্টেজ শো শেষ করে এবার যুক্তরাষ্ট্রে কনসার্টে অংশ নিতে যাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে দীর্ঘদিন পর সপরিবারে দেশে ফিরে কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিজবেনে গত ৬ মে এবং নিউজিল্যান্ডের অকল্যান্ডে গত ১৬ মে দুটি কনসার্টে গান পরিবেশন করেন প্রতীক হাসান। আয়োজক ও দর্শকদের মতে, দুটি শোই ছিল সফল এবং ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ করে অকল্যান্ডে স্টেডিয়ামভিত্তিক এই শোতে বাংলাদেশি কোনো শিল্পীর অংশগ্রহণকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
দেশে ফিরে প্রতীক হাসান জানান, আগামী ২৭ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চে অবস্থিত ক্রেসিন্ডো স্টুডিওতে একটি ওপেন এয়ার কনসার্টে তিনি গান পরিবেশন করবেন। এই আয়োজন করছে প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘দেশী ইভেন্টস গো’, ‘ব্রাইট স্টার’ এবং ‘পি. আর কুইন’।
বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই কনসার্টে প্রতীক হাসানের পাশাপাশি মুজা ও সামির মাহমুদও গান পরিবেশন করবেন। টিকিটের মাধ্যমে দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রতীক হাসান বলেন, ব্রিজবেন ও অকল্যান্ডের শোতে দর্শকদের বিপুল সাড়া পেয়েছেন তিনি, যা তাকে আরও অনুপ্রাণিত করেছে। যুক্তরাষ্ট্রের আসন্ন কনসার্ট নিয়েও তিনি আশাবাদী এবং শ্রোতাদের ভালো একটি পরিবেশনা উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার