ভারতের আকাশসীমায় চলাচলকারী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটে ধারাবাহিকভাবে ভুয়া বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সর্বশেষ শনিবার (১৬ মে) নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ভারতের হায়দরাবাদগামী কুয়ালালামপুর এয়ারওয়েজের ফ্লাইট ‘KL-873’ এ ইমেইলের মাধ্যমে বোমা থাকার ভুয়া হুমকি আসে। এতে বলা হয়, বিমানটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে।
ঘটনার পর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। বিমানটি অবতরণের পর আইসোলেশন বে-তে নেওয়া হয় এবং বোমা নিষ্ক্রিয়করণ দল পুরো বিমান ও লাগেজ তল্লাশি করে। তবে কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এর আগের দিন জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে আসা লুফথানসার একটি ফ্লাইট এবং মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার আরেকটি ফ্লাইটেও একই ধরনের ভুয়া হুমকি পাঠানো হয়। প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তা তল্লাশির পর হুমকিগুলো ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পর ভারতের বিভিন্ন বিমানবন্দরে যাত্রী স্ক্রিনিং, লাগেজ চেকিংসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে কে বা কারা এসব ভুয়া ইমেইল পাঠাচ্ছে তা শনাক্তে সাইবার ক্রাইম ইউনিট ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা কাজ শুরু করেছে।
কর্তৃপক্ষ যাত্রীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে, তবে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার