ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারতসহ অন্য যেকোনো দেশের যোগদানের জন্য অর্থনৈতিক করিডর উন্মুক্ত—চীনের রাষ্ট্রদূত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২৫ সময় দেখুন

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে প্রস্তাবিত অর্থনৈতিক করিডর উন্মুক্ত থাকবে এবং ভারতসহ যেকোনো দেশ চাইলে এতে যুক্ত হতে পারবে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ

রাষ্ট্রদূত জানান, আঞ্চলিক সংযোগ জোরদারে বাংলাদেশ ও চীন নতুন বিকল্প নিয়ে কাজ করছে। এর মধ্যে বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার জন্য চীন এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা হলেও তা অগ্রগতি পায়নি। তবে বর্তমান প্রস্তাবিত করিডরও অন্য দেশের জন্য উন্মুক্ত থাকবে, যদিও অংশগ্রহণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশগুলোকেই নিতে হবে।

আরও পড়ুনঃ  মনুষ্যসৃষ্ট সংকটে হুমকির মুখে সুন্দরবন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার তাগিদ

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা ও প্রযুক্তি উন্নয়ন নিয়েও কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক এবং প্রতিরক্ষা সহযোগিতা তারই একটি অংশ। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণে চীন হস্তক্ষেপ করে না এবং জনগণের স্বার্থে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে তারা সমর্থন করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

ভারতসহ অন্য যেকোনো দেশের যোগদানের জন্য অর্থনৈতিক করিডর উন্মুক্ত—চীনের রাষ্ট্রদূত

আপডেটের সময়: ০২:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে প্রস্তাবিত অর্থনৈতিক করিডর উন্মুক্ত থাকবে এবং ভারতসহ যেকোনো দেশ চাইলে এতে যুক্ত হতে পারবে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ শিক্ষামন্ত্রীর, দাবি মেনে কর্মসূচি প্রত্যাহার

রাষ্ট্রদূত জানান, আঞ্চলিক সংযোগ জোরদারে বাংলাদেশ ও চীন নতুন বিকল্প নিয়ে কাজ করছে। এর মধ্যে বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার জন্য চীন এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা হলেও তা অগ্রগতি পায়নি। তবে বর্তমান প্রস্তাবিত করিডরও অন্য দেশের জন্য উন্মুক্ত থাকবে, যদিও অংশগ্রহণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশগুলোকেই নিতে হবে।

আরও পড়ুনঃ  ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা ও প্রযুক্তি উন্নয়ন নিয়েও কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক এবং প্রতিরক্ষা সহযোগিতা তারই একটি অংশ। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান

এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণে চীন হস্তক্ষেপ করে না এবং জনগণের স্বার্থে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে তারা সমর্থন করে।