
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে স্পষ্ট অবস্থান জানাতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনাকে কীভাবে দেশে ফেরানো হবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কীভাবে নতুন করে ঠিক করা হবে, তা এখনো পরিষ্কার নয়। এসব বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর করা ঠিক হবে না। জনগণও এমন সফর মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গে নাহিদ বলেন, ভারত যদি সত্যিই বন্ধুত্বের কথা বলে, তাহলে প্রথমে শেখ হাসিনা ও হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত দিতে হবে। পাশাপাশি সীমান্তে হত্যাকাণ্ডের সমাধান এবং বাংলাদেশের নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার