
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র-এ বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন পানিস্বল্পতার কারণে সীমিত পরিসরে উৎপাদন চললেও বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিটই চালু হয়েছে। এখন কেন্দ্রটি থেকে মোট ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সন্ধ্যা থেকে কেন্দ্রের পাঁচটি ইউনিটই চালু করা হয়েছে এবং পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম এগিয়ে চলছে।
তিনি জানান, এতদিন কাপ্তাই হ্রদে পানির স্বল্পতার কারণে পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। তবে হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় এখন সব ইউনিট চালু করা সম্ভব হয়েছে। পানির স্তর আরও বাড়লে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বর্তমানে উৎপাদন বাড়লেও কেন্দ্রটির পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে হ্রদের পানির স্তর আরও বৃদ্ধি প্রয়োজন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার