ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

  • arif
  • আপডেটের সময়: ১০:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৫ সময় দেখুন

ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু
কক্সবাজারে টানা ও ভারী বৃষ্টিতে ভয়াবহ পাহাড়ধস হয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আরও পড়ুনঃ  নানা সমস্যায় জর্জরিত রাণীনগরের বৃহত্তম চকাদিন মাদ্রাসা-এতিমখানা

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। জামতলী ক্যাম্পে একই পরিবারের তিনজন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ চারজন প্রাণ হারান। এছাড়া কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় পাহাড়ধসে চাপা পড়ে একই পরিবারের ৩ জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় একজনের। উদ্ধার অভিযান পরিচালনা করছে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুনঃ  অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী আরও দু’দিন ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড়ধসের সম্ভাবনা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃ  সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুণের লক্ষ্য সরকারের

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

আপডেটের সময়: ১০:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু
কক্সবাজারে টানা ও ভারী বৃষ্টিতে ভয়াবহ পাহাড়ধস হয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আরও পড়ুনঃ  ইতালির পর এবার নিজেদের সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করল স্পেন

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। জামতলী ক্যাম্পে একই পরিবারের তিনজন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ চারজন প্রাণ হারান। এছাড়া কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় পাহাড়ধসে চাপা পড়ে একই পরিবারের ৩ জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় একজনের। উদ্ধার অভিযান পরিচালনা করছে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুনঃ  লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা, গ্রিসে উদ্ধার শতাধিক অভিবাসনপ্রত্যাশী