
টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে একাধিক পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার (৬ জুলাই) ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। জামতলী ক্যাম্পে একই পরিবারের তিনজন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়।
এদিকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় পাহাড়ধসে একই পরিবারের তিনজন চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরও দুই দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার