ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার জানা গেল কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি বিধ্বস্ত নেপালে প্রাণহানি বেড়ে ১৬০, বিহারে বন্যার শঙ্কা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঢাকায় দুপুরের আগেই নামতে পারে বৃষ্টি, বজ্রবৃষ্টিরও আভাস রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩ সময় দেখুন

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পর সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্সের এক বিজ্ঞপ্তির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা প্রদেশে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকতে এবং কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  লন্ডন মিশনে নতুন দায়িত্বে মোহাম্মদ আব্দুল মুহিত

সৌদি আরবের আবহাওয়া কেন্দ্রের ‘রেড অ্যালার্ট’ হলো সর্বোচ্চ সতর্কবার্তা। চরম আবহাওয়ার আশঙ্কা দেখা দিলে এই সতর্কতা জারি করা হয়।

গত কয়েক দিন ধরে মক্কা প্রদেশে অস্থির আবহাওয়া বিরাজ করছে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে।

আরও পড়ুনঃ  ২০২৪ সালের ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালানোর চেষ্টা হচ্ছে: খন্দকার মোশাররফ

এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার ঝুঁকিসহ ভারী বৃষ্টিপাতের পূর্ব সতর্কতা জারি করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিকূল আবহাওয়ার কারণে মক্কা প্রদেশের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার

ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

আপডেটের সময়: ১০:২৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পর সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্সের এক বিজ্ঞপ্তির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা প্রদেশে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৩২

সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকতে এবং কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ২০২৪ সালের ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালানোর চেষ্টা হচ্ছে: খন্দকার মোশাররফ

সৌদি আরবের আবহাওয়া কেন্দ্রের ‘রেড অ্যালার্ট’ হলো সর্বোচ্চ সতর্কবার্তা। চরম আবহাওয়ার আশঙ্কা দেখা দিলে এই সতর্কতা জারি করা হয়।

গত কয়েক দিন ধরে মক্কা প্রদেশে অস্থির আবহাওয়া বিরাজ করছে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে।

আরও পড়ুনঃ  সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান