এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানসম্পন্ন এবং এর গুণগত মান অত্যন্ত ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
রোববার (২৮ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, এবারের ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাপসুল মজুত রয়েছে।
মন্ত্রী আরও বলেন, ইউনিসেফের মাধ্যমে আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাই শেষে এসব ক্যাপসুল দেশে আনা হয়েছে, তাই এর গুণগত মান নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার