
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, আবেদনকারীর অতীতের অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের কাছে আগে থেকেই থাকতে পারে। তাই কোনো তথ্য গোপন না করে সত্য ও সঠিক তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, মিথ্যা তথ্য বা জাল নথিপত্র দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।
সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর সত্য ও নির্ভুল তথ্যের ভিত্তিতে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার