বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভ্রমণের সুযোগ বাড়ছে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত ২০২৬ সালের পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট বর্তমানে ৯৬তম অবস্থানে রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাচ্ছেন। এর মধ্যে রয়েছে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসার সুবিধা।
এশিয়া
- ভুটান
- মালদ্বীপ
- নেপাল
- শ্রীলঙ্কা
- কম্বোডিয়া
- তিমুর লিস্তে
ক্যারিবিয়ান অঞ্চল
- বাহামাস
- বার্বাডোজ
- ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
- ডমিনিকা
- গ্রেনাডা
- হাইতি
- জ্যামাইকা
- মন্টসেরাট
- সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
- সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস
- ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
আফ্রিকা
- বুরুন্ডি
- কেপ ভার্দে
- কোমোরো আইল্যান্ডস
- জিবুতি
- গিনি-বিসাউ
- কেনিয়া
- মাদাগাস্কার
- রুয়ান্ডা
- সিচেলিস
- সিয়েরা লিওন
- গাম্বিয়া
ওশেনিয়া অঞ্চল
- কুক আইল্যান্ডস
- ফিজি
- কিরিবাতি
- মাইক্রোনেশিয়া
- নিউই
- সামোয়া
- টুভ্যালু
- ভানুয়াতু
তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসা নীতিতে পরিবর্তন এসেছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি। সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট বা দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 






















