ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিতাসের ২৮ নম্বর কূপ চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রী শাহ আমানতে ব্যাগে স্বর্ণের পেস্ট, পকেটে ৩৫ গয়না; যাত্রী আটক সীতাকুণ্ডে মিছিলের প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের ৬ কর্মী আটক নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আজই? দুপুরের পর মিলতে পারে সুখবর রাজস্ব বাড়াতে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন ইজারা দেবে রেল খুলনায় চুরির অভিযোগে যুবকের মৃত্যু, মারধরের অভিযোগ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, শক্তি বাড়লে হতে পারে ‘অর্ণব’ ৭৩ গোলের পরও ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন না কেইন আট দফা দাবিতে রংপুরের পথে ১১ দলীয় জোটের লংমার্চ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা বাড়িয়েছে: মঞ্জু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

সরকার শুরু থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণের আস্থা হারিয়েছে এবং ভুলের পর ভুল করে অনাস্থা আরও বাড়িয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, “এই সরকার শুরুই করেছে ভুল দিয়ে। ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে।”

আরও পড়ুনঃ  যুদ্ধ ও বন্দর মাশুলের চাপে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬ শতাংশ

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে বিভিন্ন নামে অভিহিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। মঞ্জু বলেন, “বিএনপির একটি নাম হবে বিশ্বাস নাই পার্টি বা বিশ্বাসহীন পার্টি, আরেকটা বিশ্বাস নষ্ট পার্টি।”

তিনি আরও বলেন, “আপনারা যদি গুম-খুন ও অন্যান্য অপরাধের বিচার নিশ্চিত না করেন, তাহলে জনগণ আপনাদের নাম দেবে বিচার না করা পার্টি। বিদ্যুৎ দিতে না পারলে জনগণ বলবে—বিদ্যুৎ নাই পার্টি।”

আরও পড়ুনঃ  জামায়াত নেতাদের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক পরিস্থিতি

মঞ্জু বলেন, “সবকিছু মিলিয়ে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের নতুন একটি নাম দিতে বাধ্য হব, বাংলাদেশ নাই নাই পার্টি।”

তিনি আরও বলেন, পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং গুম-খুনের ঘটনায় শক্তিশালী আইন করা হবে।

তবে তার অভিযোগ, সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে এবং জুলাই সনদকে অগ্রাহ্য করছে। গুম ও মানবাধিকার বিষয়ে সরকার যে আইন করেছে, সেটিও তিনি সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  মেসির শততম গোলে ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি

মঞ্জু বলেন, “এভাবে জনগণের মতামতকে অগ্রাহ্য করে পার পাওয়া যাবে না।”

ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ অন্যান্য নেতারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তিতাসের ২৮ নম্বর কূপ চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা বাড়িয়েছে: মঞ্জু

আপডেটের সময়: ১২:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সরকার শুরু থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণের আস্থা হারিয়েছে এবং ভুলের পর ভুল করে অনাস্থা আরও বাড়িয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, “এই সরকার শুরুই করেছে ভুল দিয়ে। ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে।”

আরও পড়ুনঃ  এশিয়ান গেমস উপলক্ষে ৪ দিনের সফরে জাপানে সেনাপ্রধান

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে বিভিন্ন নামে অভিহিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। মঞ্জু বলেন, “বিএনপির একটি নাম হবে বিশ্বাস নাই পার্টি বা বিশ্বাসহীন পার্টি, আরেকটা বিশ্বাস নষ্ট পার্টি।”

তিনি আরও বলেন, “আপনারা যদি গুম-খুন ও অন্যান্য অপরাধের বিচার নিশ্চিত না করেন, তাহলে জনগণ আপনাদের নাম দেবে বিচার না করা পার্টি। বিদ্যুৎ দিতে না পারলে জনগণ বলবে—বিদ্যুৎ নাই পার্টি।”

আরও পড়ুনঃ  যুদ্ধ ও বন্দর মাশুলের চাপে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬ শতাংশ

মঞ্জু বলেন, “সবকিছু মিলিয়ে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের নতুন একটি নাম দিতে বাধ্য হব, বাংলাদেশ নাই নাই পার্টি।”

তিনি আরও বলেন, পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং গুম-খুনের ঘটনায় শক্তিশালী আইন করা হবে।

তবে তার অভিযোগ, সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে টালবাহানা করছে এবং জুলাই সনদকে অগ্রাহ্য করছে। গুম ও মানবাধিকার বিষয়ে সরকার যে আইন করেছে, সেটিও তিনি সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  নারী উদ্যোক্তাদের প্রতিনিধিদল নিয়ে চীন সফরের আমন্ত্রণ শামা ওবায়েদকে