
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও যুদ্ধবিরতি প্রসঙ্গে নতুন করে কড়া অবস্থান জানিয়েছে ইরান। দেশটি সতর্ক করে বলেছে, এই সময়ের মধ্যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার ফলাফল হবে “আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন ও ভয়াবহ”।
রোববার (২৪ মে ২০২৬) তেহরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আলোচনা চললেও ইরান সম্ভাব্য ব্যর্থতা বা সংঘাত মাথায় রেখে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।
ইরানের সশস্ত্র বাহিনীর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসী অবস্থান বিবেচনায় দেশটি সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। কোনো “ভুল সিদ্ধান্ত” বা হামলা হলে ইরান তার “তৃতীয় ধাপের প্রতিরোধ কৌশল” প্রয়োগ করবে, যা আগের দুই ধাপের তুলনায় আরও কঠোর ও ভিন্ন হবে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত করার বিষয়ে অগ্রগতি হয়েছে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় রয়েছে।
তবে এখনো দুই পক্ষের সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থাতেই রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার