ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।
বার্তায় তিনি বলেন, “ভেনেজুয়েলায় সংঘটিত আকস্মিক ও মর্মান্তিক ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।”
তিনি বলেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। একই সঙ্গে ভেনেজুয়েলা সরকারের জন্য এই দুর্যোগ মোকাবিলায় শক্তি, ধৈর্য ও দ্রুত পুনরুদ্ধারের সক্ষমতা কামনা করেন প্রধানমন্ত্রী।
ভয়াবহ এই ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গত মানুষের সহায়তায় স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে।
প্রতিবেদকের নাম 




















