
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর তাকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ভোটগ্রহণ শুরুর পর হুমায়ুন কবির ভোটে কারচুপির অভিযোগ তোলেন। পরে একটি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে রেজিনগর থানায় নেওয়া হয়।
পুলিশের গাড়িতে তোলার সময় হুমায়ুন কবির বলেন, তিনি জানেন না তাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে।
এদিকে বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির বলেছিলেন, ভোটের দিন ১০ জনের মৃত্যু হবে। শঙ্করাভের অভিযোগ, হুমায়ুন কবির দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন।
পুলিশ সদস্যদের গালিগালাজ করার অভিযোগে হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে বলেও দাবি করেছেন বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার।
তবে এসব অভিযোগের বিষয়ে হুমায়ুন কবিরের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার