আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান—এমন দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দুটি জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমদ আল-জাবের বিমানঘাঁটিতে তারা হামলা চালিয়েছে।
এদিকে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক কমান্ড। বলা হয়েছে, ওই জলপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে এবং নির্দেশ অমান্য করলে লক্ষ্যবস্তু করা হবে।
এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার