
দেশে ক্রমবর্ধমান ‘মব’ বা সংঘবদ্ধ বিশৃঙ্খলা মোকাবিলায় প্রচলিত আইন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১০ মে) রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় আইন সংশোধন বা নতুন আইন প্রণয়নের প্রয়োজন হতে পারে।
Salahuddin Ahmed বলেন, বর্তমানে বিদ্যমান আইনের আওতায় কিছু ব্যবস্থা নেওয়া হলেও ‘মব কালচার’ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে আইনি কাঠামো পুনর্বিবেচনার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রয়োজনীয় আইনগত সংস্কার প্রস্তাব দ্রুত উপস্থাপন করা হয়।
মন্ত্রী আরও বলেন, শুধু মব নয়, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও ডিজিটাল অর্থপাচারের মতো নতুন ধরনের অপরাধ মোকাবিলাতেও আলাদা আইনি কাঠামো তৈরির কাজ চলছে। এজন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
তার ভাষায়, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও বদলে যাচ্ছে, তাই পুরোনো আইন দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে।
এছাড়া পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও মনোবল বাড়াতে ওভারটাইম ভাতার বিষয়েও সরকার ভাবছে বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গত দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কিছু উন্নতি হয়েছে এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার