
ময়মনসিংহে হামের প্রাদুর্ভাবের মধ্যে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে করে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
সোমবার (৪ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স ছিল মাত্র সাত মাস।
জানা গেছে, শিশুটি ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে গত ২৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। পরে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ জন শিশু।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১,০৬৯ জন শিশু। এর মধ্যে ৯৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সর্বশেষ একদিনে আরও ২২ জন শিশু হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার