ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, আহত ওসিসহ ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩৯ সময় দেখুন

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও পুলিশ সদস্য সবুজ আলম আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ভোর পর্যন্ত এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই সুযোগে আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বা নাশকতার পরিকল্পনা করছে।

আরও পড়ুনঃ  চাহিদার চেয়ে মজুত বেশি ১৬ লাখ ৬৩ হাজার টন, তবু মাঠে হাহাকার

এ তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে করে পুলিশের একটি টহল দল মথুরাপুর দোপপাড়া এলাকায় যায়। পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

তবে স্থানীয়দের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, রাতে প্রথমে সম্রাট নামে এক যুবককে আটক করার পর পুলিশ আবার এলাকায় গিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করলে এ ঘটনার সূত্রপাত হয়।

আরও পড়ুনঃ  দাড়ি রাখা নিয়ে কলকাতা পুলিশের ৪৭ মুসলিম সদস্যের আবেদন খারিজ

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, আহত ওসিসহ ২

আপডেটের সময়: ০২:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও পুলিশ সদস্য সবুজ আলম আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে, কেন হচ্ছে দেরি?

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ভোর পর্যন্ত এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই সুযোগে আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বা নাশকতার পরিকল্পনা করছে।

আরও পড়ুনঃ  দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

এ তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে করে পুলিশের একটি টহল দল মথুরাপুর দোপপাড়া এলাকায় যায়। পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

তবে স্থানীয়দের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, রাতে প্রথমে সম্রাট নামে এক যুবককে আটক করার পর পুলিশ আবার এলাকায় গিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করলে এ ঘটনার সূত্রপাত হয়।

আরও পড়ুনঃ  ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি