
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুরহস্য এখন নতুন মোড় নিচ্ছে। যে রাতে তিনি টঙ্গীর মাজার বস্তিতে নিখোঁজ হন, সেই রাতেই সেখানে পুলিশের বিশেষ ‘টাইগার টিম’ পায়ে হেঁটে টহল দিচ্ছিল।
তদন্তকারীরা এখন সেই দলের সদস্যদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছেন। তিনজন এএসআই ও পাঁচজন কনস্টেবলের সেই দলটির উপস্থিতি, তাহসিফ ও তার বন্ধু দীপের সঙ্গে কোনো কথা হয়েছিল কি না, ধাওয়ার ঘটনা আদৌ ঘটেছিল কি না—সবকিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে।
মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদকের আখড়া হিসেবে পরিচিত। সেই রাতে তাহসিফ হেরোইন খুঁজতে গিয়েছিলেন। দীপের বক্তব্য অনুযায়ী, কিছু লোক তাদের ধাওয়া করে। দীপ পালিয়ে যেতে পারলেও তাহসিফের আর খোঁজ পাওয়া যায়নি। পরদিন তার ভাসমান মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার হয়।
ময়নাতদন্তে ফুসফুসে পানির অস্তিত্ব পাওয়া গেছে। রক্ত ও ভিসেরায় মাদকের পরীক্ষা চলছে। দীপ এখন রিমান্ডে। তার বক্তব্যের সঙ্গে পুলিশ সদস্যদের বক্তব্য মিলিয়ে দেখা হবে।
সেই রাতে মাঠে আরও কে কে ছিলেন? পুলিশ কি শুধু টহল দিচ্ছিল, নাকি আরও কিছু ঘটেছিল? তাহসিফ কীভাবে নদে গেলেন?
সব প্রশ্নের উত্তর এখন তদন্তের অপেক্ষায়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার