ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাতৃত্বকালীন ছুটি সীমিতের বিধান নিয়ে হাইকোর্টের প্রশ্ন, জারি রুল

মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন অসাংবিধানিক ও অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মজীবী নারীর জন্য সমান সুবিধা নিশ্চিতে অভিন্ন নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  গোয়ালন্দের উন্নয়নে চলতি অর্থবছরেই বড় পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রীর

সোমবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বাংলাদেশের কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দায়ের করা এক জনস্বার্থমূলক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়।

আরও পড়ুনঃ  ২০৮ দিন সমুদ্রে মার্কিন রণতরি, স্বজনদের ক্ষোভে জবাবদিহির মুখে নৌবাহিনী

মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা কোনো জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নয়। এটি মা ও নবজাতকের মৌলিক স্বাস্থ্য, মর্যাদা, সমতা ও সাংবিধানিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই অধিকার থেকে একজন কর্মজীবী নারীকে বঞ্চিত করা বৈষম্যমূলক ও সংবিধানপরিপন্থী।

আরও পড়ুনঃ  বাংলা কিউআর ব্যবহারে ডিজিটাল লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

এছাড়া সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নীতিমালা থাকায় কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে, যা সমতা ও আইনের সমান সুরক্ষার নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাতৃত্বকালীন ছুটি সীমিতের বিধান নিয়ে হাইকোর্টের প্রশ্ন, জারি রুল

আপডেটের সময়: ০৬:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন অসাংবিধানিক ও অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মজীবী নারীর জন্য সমান সুবিধা নিশ্চিতে অভিন্ন নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের সব অপরাধীর বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

সোমবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বাংলাদেশের কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দায়ের করা এক জনস্বার্থমূলক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়।

আরও পড়ুনঃ  সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার অভিনেতা ডন হক, আদালতে নেওয়ার প্রস্তুতি

মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা কোনো জনসংখ্যা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নয়। এটি মা ও নবজাতকের মৌলিক স্বাস্থ্য, মর্যাদা, সমতা ও সাংবিধানিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই অধিকার থেকে একজন কর্মজীবী নারীকে বঞ্চিত করা বৈষম্যমূলক ও সংবিধানপরিপন্থী।

আরও পড়ুনঃ  ১২ হাজার কোটি টাকা আয়ের পথে নোলানের ‘দ্য ওডিসি’