
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ঝড় আর বড় স্কোরের লড়াই। বিশেষ করে কোনো টুর্নামেন্টের ফাইনালে দুইশোর বেশি রান যেন এখন নিয়মিত দৃশ্য। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে মাত্র ৮৫ রান করেই শিরোপা জিতেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স, যা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে নতুন নজির।
রোববার (২ আগস্ট) গ্লোবাল সুপার লিগের ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ক্যারিবীয় ফ্র্যাঞ্চাইজিটি।
এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে সর্বনিম্ন রান সফলভাবে রক্ষা করে জয়ের নতুন রেকর্ড গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে গায়ানার ব্যাটিং লাইনআপ। ইনিংসের নবম ওভারের আগেই ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ২৯ রান। জনসন চার্লস, শিমরন হেটমায়ার, রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবীর মতো তারকা ব্যাটাররা ব্যর্থ হন।
সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে দুর্দান্ত বোলিং করেন অভিজ্ঞ পিটার সিডল। তিনি চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। তার বোলিংয়ে গায়ানাকে খুব কম রানে গুটিয়ে দেওয়া সম্ভব হয়।
তবে শেষদিকে ডোয়েন প্রিটোরিয়াসের ১৭, ম্যাথিউ ফোর্ডের ২৮ এবং ইমরান তাহিরের ১১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে কোনোভাবে ৮৫ রানে পৌঁছায় গায়ানা।
মাত্র ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে থাকলেও দ্রুত ঘুরে দাঁড়ায় সান ফ্রান্সিসকো। তরুণ অস্ট্রেলিয়ান ব্যাটার অলিভার পিকের ৩১ রানে দলটি জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল।
কিন্তু ৫৩ রান থেকে শুরু হয় অবিশ্বাস্য ধস। মাত্র ৫ রানের ব্যবধানে হারায় পাঁচটি উইকেট। সেই সময় মোহাম্মদ নবী তিনটি এবং ইমরান তাহির দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
শেষদিকে পিটার সিডল অপরাজিত ১৩ রান করে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্ত থেকে কোনো সমর্থন পাননি। ফলে ৭৯ রানেই অলআউট হয়ে যায় সান ফ্রান্সিসকো ইউনিকর্নস।
অবিশ্বাস্য এই জয়ের মাধ্যমে গায়ানা আমাজন ওয়ারিয়র্স শুধু আরেকটি শিরোপাই জেতেনি, বরং টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসেও নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখল।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার