
সাত বছরের মেয়েকে চুমু দেওয়ার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে চড় মারা অভিভাবক শাহজালাল রুমি আবারও আলোচনায় এসেছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন একটি ভিডিও প্রকাশ করে আলোচিত ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ৪৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেন রুমি।
ভিডিওতে মাদরাসার অধ্যক্ষের সঙ্গে তাঁকে আলোচনা করতে দেখা যায়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রুমি টেবিলে চড় মারেন। এতে টেবিলের কাচ ভেঙে যায়। এরপর তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
ভিডিওটি প্রকাশ করে শাহজালাল রুমি লিখেছেন, তিনি কোনো প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করতে চান না। তবে কোনো প্রতিষ্ঠানের আড়ালে যেন অন্যায় চাপা না পড়ে, সেটিই তাঁর প্রত্যাশা।
তিনি আরও লেখেন, তাঁদের সন্তান ও মেয়েরা যেন নিরাপদ থাকে। কোনো অভিযোগ উঠলে সেটির নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার