
২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য নতুন সুযোগ দিয়েছে Bangladesh Madrasah Education Board। অনলাইন রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, সম্প্রতি রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে মানবিক দিক বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ মে থেকে ২০ মে পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়া যাবে। ফি জমা সম্পন্ন হলে অনলাইনে তথ্য আপলোডের সুযোগ পাওয়া যাবে এবং তথ্য এন্ট্রির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ মে পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই বর্ধিত সময়সীমায় শুধুমাত্র নতুন শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে। পূর্বে নিবন্ধিত কোনো শিক্ষার্থীর তথ্য সংশোধন বা বাতিল করার সুযোগ থাকবে না।
এছাড়া, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো প্রযুক্তিগত জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরভিত্তিক সিম ব্যবহার করে অফিস সময়ের মধ্যে নির্ধারিত সহায়তা নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার