
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আপিল করেন তিনি।
এর আগে, ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাদের দাবি, ছাত্র-জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনার সঙ্গে একমত হয়ে ইনু হত্যাকাণ্ডে উসকানি ও ষড়যন্ত্র করেছিলেন। এসব অপরাধের তুলনায় তার সাজা কম হয়েছে বলে মনে করছে প্রসিকিউশন।
অন্যদিকে, ইনুর আইনজীবীদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এ যুক্তিতে তারা ১০ বছরের কারাদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দেওয়ার আবেদন জানিয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার