ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অবৈধ মানবপাচারের অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’-এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এটি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের এমন পদক্ষেপ।

যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫’-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

ব্রিটিশ সরকারের বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়োগ দিত এবং পরে তাদের ভয়াবহ শোষণের মুখে ফেলত।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে বিজ্ঞাপন দেওয়া হতো। তবে সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগীরা ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন বলে অভিযোগ রয়েছে। তাদেরকে যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করা হয়েছে—এমন গুরুতর অভিযোগও তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুনঃ  নাইন ইলেভেনের ২৫ বছর: সময় পেরোলেও মুছে যায়নি সেই দিনের ক্ষত

নিষেধাজ্ঞার অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্রিটিশ সরকার জানিয়েছে, মানবপাচার ও অবৈধ অভিবাসনকে কেন্দ্র করে যেসব কার্যক্রম মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে, সেগুলোর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর, শারীরিক অবস্থার উন্নতি

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে। এই যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন আন্তর্জাতিক অভিযোগ ও মানবপাচার সংক্রান্ত উদ্বেগ নতুন করে সামনে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আপডেটের সময়: ১২:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

অবৈধ মানবপাচারের অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’-এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এটি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের এমন পদক্ষেপ।

যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫’-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

আরও পড়ুনঃ  জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর, শারীরিক অবস্থার উন্নতি

ব্রিটিশ সরকারের বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়োগ দিত এবং পরে তাদের ভয়াবহ শোষণের মুখে ফেলত।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে বিজ্ঞাপন দেওয়া হতো। তবে সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগীরা ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন বলে অভিযোগ রয়েছে। তাদেরকে যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করা হয়েছে—এমন গুরুতর অভিযোগও তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ১ শতাংশের বেশি