
মানিকগঞ্জ পৌরসভার আঙ্গারিয়া এলাকায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সেলিনা আক্তার (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সেলিনা আক্তার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিবেশী রানী রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর সেলিনা আক্তারের বাড়ি থেকে কান্নার শব্দ শুনে তারা সেখানে যান। এ সময় তার স্বামী ও সন্তানদের মরদেহ নিয়ে কান্নাকাটি করতে দেখা যায়।
ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে কাটা ওড়না ঝুলতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত সেলিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার মাহবুব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার